মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বিএনপির কর্মীকে কুপিয়ে জখমের ঘটনা

৮ জনের নামে থানায় মামলা
  • আপলোড তারিখঃ ২৪-০২-২০২৬ ইং
দর্শনায় বিএনপির কর্মীকে কুপিয়ে জখমের ঘটনা

চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে বিএনপির কর্মী রিপন (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার রিপনের ছোট ভাই রুবেল হোসেন বাদী হয়ে এই মামলা করেছেন।


জানা গেছে, গত রোববার মাগরিবের নামাজ পড়তে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন রিপন। পথে ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৪-৫ জন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে রিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


এ ঘটনায় রিপনের ছোট ভাই রুবেল হোসেন বাদী হয়ে হাসেম, খাইরুল, শোভন, কুদ্দুস ও খোকনসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। মামলার নম্বর-১৩। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য হাসেমের স্ত্রী ও মেয়েকে আটক করা হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, রুবেল হোসেন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন