মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ৫৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০২৬ ইং
আলমডাঙ্গায় ৫৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫৫ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাত ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আলমডাঙ্গা মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় অভিযান চালানো হয়।


পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানাধীন মুন্সিগঞ্জ পশুহাট (কৃষ্ণপুর) এলাকার জনৈক মো. মিলন হোসেনের গোডাউনের পেছন থেকে তিনজনকে আটক করা হয়। তারা হলেন- কৃষ্ণপুর গ্রামের তোফায়েল হকের ছেলে মো. মানিক হোসেন (২২), একই গ্রামের বদর উদ্দিনের ছেলে মনজুরুল ইসলাম এবং খুদিয়াখালি গ্রামের আরমান আলীর ছেলে ইয়াছিন আলী।


তাদের কাছ থেকে ৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। রাত সাড়ে ৮টার দিকে উদ্ধারকৃত আলামত জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২২ ফেব্রুয়ারি আলমডাঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

চাচাতো ভাইয়ের দায়ের কো পে পা বিচ্ছিন্ন কৃষকের