সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলীতে রেললাইন ভেঙে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

অল্পের জন্য এড়ানো গেল বড় দুর্ঘটনা
  • আপলোড তারিখঃ ২০-০২-২০২৬ ইং
উথলীতে রেললাইন ভেঙে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

জীবননগর উপজেলার উথলীতে ট্রেন অতিক্রম করার সময় রেললাইনের একটি অংশ ভেঙে গেছে। এতে প্রায় চার ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উথলী ফার্মগেটের কাছে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। 


স্থানীয় গেটম্যান মনিস কুমার শর্মা জানান, ট্রেন চলে যাওয়ার পর লাইনের প্রায় ৬ ইঞ্চি লোহার পাত ভেঙে দূরে ছিটকে যেতে দেখা যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী স্টেশন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। উথলী স্টেশন মাস্টার মিণ্টু কুমার রায় বলেন, লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। মোবারকগঞ্জ প্রকৌশলী বিভাগের একটি দল এসে মেরামত কাজ শুরু করে। মেরামতের সময় চিত্রা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস ও রকেট এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন ধীরগতিতে ঝুঁকিপূর্ণভাবে পার করা হয়। বেলা ২টার দিকে মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী