সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার রামদিয়ায় অগ্নিকাণ্ডে তিনটি গরুর মৃত্যু

খামারির ১১ লাখ টাকার ক্ষতি
  • আপলোড তারিখঃ ১৯-০২-২০২৬ ইং
আলমডাঙ্গার রামদিয়ায় অগ্নিকাণ্ডে তিনটি গরুর মৃত্যু

আলমডাঙ্গা উপজেলায় অগ্নিকাণ্ডে এক খামারির তিনটি গরুর মৃত্যু হয়েছে। এতে প্রায় ১১ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত খামারি। গতকাল বুধবার বেলা একটার দিকে উপজেলার খাসকরা ইউনিয়নের রামদিয়া গ্রামের প্রবাসী ইমাদুল হকের বাড়ির গরুর খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খামারির পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে কষ্টার্জিত অর্থ সঞ্চয় করে নিজ বাড়িতে ছোট পরিসরে গরুর খামার গড়ে তোলেন ইমাদুল হক। শুরুতে দুটি গরু দিয়ে খামার কার্যক্রম শুরু করলেও পরে সেখানে অস্ট্রেলিয়া জাতের গরুসহ আরও কয়েকটি গরু ছিল।


ইমাদুল হক জানান, ঘটনার সময় বাড়ির সদস্যরা আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। বাড়িতে চারদিকে তালা দেওয়া ছিল এবং কাজের মেয়ে ছাড়া আর কেউ ছিলেন না। হঠাৎ গরুর ঘর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। কিন্তু ততক্ষণে দুটি গরু আগুনে পুড়ে মারাত্মকভাবে আহত হয়। পরে মৃত্যু হয়। কোরবানির জন্য রাখা অপর গরুটি অল্পের জন্য রক্ষা পায়। ক্ষতিগ্রস্ত খামারি ইমাদুল হক ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।


অভিযোগ উঠেছে, পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা হতে পারে। এদিকে খবর পেয়ে আলমডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি পল্লী বিদ্যুতের লাইনম্যান ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত বিষয়ও খতিয়ে দেখেন। প্রাথমিক তদন্তে আগুনের সুনির্দিষ্ট সূত্রপাত সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী