বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৩৩ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০২৬ ইং
৩৩ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

‘মানুষ মানুষের জন্য’-এই স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গা উপজেলার গৌরীহদ গ্রামের প্রবাসীদের উদ্যোগে ৩৩টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরাসরি উপকারভোগীদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। প্রত্যেক পরিবারের জন্য প্যাকেজে দেওয়া হয় ২৫ কেজি চাল, ৫ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ৫০০ গ্রাম খেজুর, ৫০০ গ্রাম সেমাই এবং ১ কেজি চিনি। প্রতিটি প্যাকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৯৭ টাকা।


সংগঠনের সভাপতি জামিল হোসেন বলেন, ‘আমরা সবসময় মানুষের জন্য কাজ করতে চাই। আমাদের গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমাদের এই উদ্যোগ দেখে যদি জেলা থেকে শুরু করে সারা দেশে আরও মানুষ এমন মানবিক কাজে এগিয়ে আসে, তাহলে অনেক অসহায় মানুষের মুখে হাসি ফুটবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’


এলাকার সচেতন মহল জানান, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, দুবাই ও সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সম্মিলিত সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। আসন্ন রমজানকে সামনে রেখে গ্রামের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই এই আয়োজন করা হয়।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রের সাহায্যার্থে প্রীতি ফুটবল ম্যাচ