বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেবুন্নেছা স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিসি

শরীর ও মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই
  • আপলোড তারিখঃ ১৯-০২-২০২৬ ইং
চুয়াডাঙ্গা জেবুন্নেছা স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিসি

চুয়াডাঙ্গা শহরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান জেবুন্নেছা স্কুল অব এডুকেশন অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।


তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল পুঁথিগত বিদ্যা নয়, শরীর ও মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি মনোযোগী হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস.এম ইস্রাফিল এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।


বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও সুস্থ বিনোদনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জেবুন্নেছা স্কুল অব এডুকেশন অ্যান্ড কলেজের ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে মেডেল ও সম্মাননা স্মারক তুলে দেন।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রের সাহায্যার্থে প্রীতি ফুটবল ম্যাচ