আলমডাঙ্গা উপজেলা শহরের ৭১ মোড়ের বাসিন্দা ও হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক টিএইচএ ডা. জহুরুল হক এবং কুষ্টিয়া ২৫০ বেড হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. নুরুন্নাহারের ছোট ছেলে মাহমুদ শাহরিয়ার আতিক ৪৬তম বিসিএস পরীক্ষায় মেধা তালিকায় ৫ম স্থান অর্জন করেছেন। তিনি প্রশাসন ক্যাডারে ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
গত ১১ ফেব্রুয়ারি প্রকাশিত ফলাফলে মাহমুদ শাহরিয়ার আতিকের এই অসাধারণ সাফল্যে আলমডাঙ্গার সর্বস্তরের মানুষ আনন্দ প্রকাশ করেছেন এবং তাকে অভিনন্দন জানিয়েছেন। মাহমুদ শাহরিয়ার মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করে পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। তার বড় ভাই একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং বড় বোন হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও হিসেবে কর্মরত।
মাহমুদ শাহরিয়ারের এই কৃতিত্বে পরিবার, আত্মীয়-স্বজন ও আলমডাঙ্গার সাধারণ মানুষ গর্বিত। আলমডাঙ্গা কনা নার্সিং হোমের স্বত্ত্বাধিকারী ডা. আবু মো. জহুরুল ইসলাম ও ডা. নুরুন্নাহার আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে সবার কাছে দোয়া কামনা করেছেন।
আলমডাঙ্গা অফিস