প্রিয় চুয়াডাঙ্গা-২ এলাকাবাসী,
দল-মত নির্বিশেষে আপনারা আমাকে যে সমর্থন ও ভালোবাসা দিয়েছেন, তার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। বিগত সময়ে যারা স্বেচ্ছায় দিনরাত আমার জন্যে পরিশ্রম করেছেন ও আমাকে সমর্থন জানিয়েছেন, আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনারা দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকারের মাধ্যমে আপনাদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়েছেন, সে জন্য জানাই শুভকামনা। আমি আশা রাখবো, তিনি আমাদের এই অবহেলিত চুয়াডাঙ্গা-২ কে উন্নতি ও সমৃদ্ধিতে এগিয়ে নিয়ে যাবেন।
মানুষের জন্যে আমার কাজের পরিধি কখনোই ক্ষমতার প্রাচীরে বা ব্যক্তিগত স্বার্থে সীমাবদ্ধ ছিল না, আগামীতেও থাকবে না। সবাই আমার জন্যে দোয়া করবেন। আপনাদের সবার জন্যে আমার আন্তরিক শুভকামনা। চুয়াডাঙ্গার উন্নয়ন হোক, মানুষের ভাগ্যের পরিবর্তন হোক, এটাই আমার একমাত্র প্রত্যাশা।
শুভেচ্ছান্তে
- মাহমুদ হাসান খান বাবু
সভাপতি, চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত
চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী।
সমীকরণ প্রতিবেদন