জীবননগর উপজেলার উথলীতে বিএনপির উদ্যোগে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে ধানের শীষের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উথলী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে এই মিছিল বের করা হয়। মিছিলটি উথলী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে। হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
মিছিলে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন জাহিদ, সিনিয়র সহসভাপতি ইউনুচ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম হায়দার হিরোক, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টু, বিশিষ্ট ব্যবসায়ী আসাদুর রহমান বিশ্বাস।
এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উথলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুসাইন, সদস্যসচিব আরমান আলী, ছাত্রদলের সভাপতি অমিত খান, সাধারণ সম্পাদক রানা আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইনামুল হক, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক খোকন, জিনারুল হক জান্টু, মোশাররফ হোসেন, যুবদল নেতা রুবেল আহম্মেদ সাঈদ, তৌহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং মাহমুদ হাসান খান বাবু বিপুল ভোটে বিজয়ী হবেন।
প্রতিবেদক উথলী