সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় হাতপাখা প্রতীকের পক্ষে গণসংযোগ

  • আপলোড তারিখঃ ১০-০২-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় হাতপাখা প্রতীকের পক্ষে গণসংযোগ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী গণসংযোগ ও পথসভার মাধ্যমে ভোটারদের কাছে সমর্থন চেয়েছেন। গতকাল সোমবার চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ও আলুকদিয়া ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।


পথসভায় বক্তব্যে মাওলানা জহুরুল ইসলাম আজিজী বলেন, দেশ ও জাতির কল্যাণের জন্য আল্লাহভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব অপরিহার্য। তিনি বলেন, দুর্নীতি, জুলুম ও বৈষম্যের অবসান ঘটিয়ে শান্তি ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে কোরআন-সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা প্রয়োজন। তিনি আরও বলেন, ইসলামভিত্তিক ইনসাফপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে ইসলামের পক্ষে রায় দেওয়ার জন্য তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।


এসময় উপস্থিত ছিলেন মুফতি নাসমুস সাকিব, কারী তাসিব বিল্লাহ, মোমিনপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি নুরুল ইসলাম মাস্টার, সেক্রেটারি ইকরামুল হক, আ. আহাদ, বরকতুল্লাহ, আব্দুল্লাহ, ছাত্রনেতা নাহিদ হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিশেষে হাতপাখা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলের দোয়া কামনা করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী