দর্শনায় জামায়াতের প্রার্থী রুহুল আমিনের নেতৃত্বে দাঁড়িপাল্লা মার্কারের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে চারটায় দর্শনা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দর্শনা মুক্ত মঞ্চে এসে শেষ হয়। গণমিছিলে সভাপতিত্ব করেন দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা নায়েবে আমির আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, দর্শনা পৌর আমির ও সাবেক কাউন্সিলর সাহিকুল ইসলাম অপু। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা থানা সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহম্মেদ, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, দর্শনা থানা ছাত্রশিবির সভাপতি লোকমান হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক আল ফাহাদ সবুজসহ দলীয় নেতা-কর্মীরা। মিছিল শেষে সমাপনী বক্তব্যে রুহুল আমিন বলেন, ‘আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই- ‘দাঁড়িপাল্লা মার্কার সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে চায়। আমরা মানুষকে স্বাধীনভাবে নিজ ঘরে ঘুমাতে দিতে চাই, হয়রানিমূলক মামলা দিতে চাই না। রাজনৈতিক দ্বিমত থাকতেই পারে, সেটাই গণতন্ত্রের সৌন্দর্য্য। কিলাকিলির রাজনীতি বন্ধ করে কোলাকলির রাজনীতি গড়ে তুলতে চাই।’
তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করে পরিবার নিয়ে শান্তিতে ব্যবসা করার পরিবেশ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। আমরা চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।’
দর্শনা অফিস