সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা

  • আপলোড তারিখঃ ০৯-০২-২০২৬ ইং
দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা

দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দর্শনা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দর্শনা দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, অ্যাডভোকেট শাহিন আক্তার এবং দর্শনা অনির্বাণ থিয়েটারের নির্বাহী সদস্য আবুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা সাবিনা ইয়াসমিন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী