সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের প্রার্থী শরীফের পক্ষে সরোজগঞ্জে ছাত্রদলের নির্বাচনী মিছিল

  • আপলোড তারিখঃ ০৯-০২-২০২৬ ইং
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের প্রার্থী শরীফের পক্ষে সরোজগঞ্জে ছাত্রদলের নির্বাচনী মিছিল

চুয়াডাঙ্গা-১ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে ধানের শীষের পক্ষে নির্বাচনী মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল রোববার বাদ আছর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।


মিছিলে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি মো. সাইফুল ইসলাম, সাইদুর রহমান, তাফসির আহমেদ সোহেল, জিলাল হোসেন, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নাজমুস সাকিব ও রমজান আলী।


আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম ও শাহিনুর আলম, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মো. আবু সুফিয়ান, সহ-যোগাযোগ সম্পাদক নাজমুল হুসাইন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান রাজ, সদস্য মিজানুর রহমান সোহাগ, তুহিন আহমেদ ও আমান উল্লাহ আমান।


এছাড়া চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মুদাচ্ছির জাহিন নিয়ন, বদরগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. খাইরুল ইসলাম, ছাত্রদল নেতা সবুজ আলী, হাসানুজ্জামান হাসান, জুয়েল রানা, মিজানুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা বলেন, আনুষ্ঠানিক প্রচারণা শেষ হওয়ার পর ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী নিজ নিজ গ্রামে ভোট রক্ষার দায়িত্ব পালন করবে। কেউ যদি অনৈতিক উপায়ে ভোট প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।


তিনি সরোজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ধানের শীষের প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ ব্যবসায়ীদের প্রতি একটি স্পষ্ট বার্তা দিয়েছেন- দলের নাম ভাঙিয়ে কেউ যদি মাস্তানি, গুন্ডামি বা চাঁদাবাজিতে জড়িত হয়, তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘আপনারা নিশ্চিন্ত থাকুন। ধানের শীষকে বিজয়ী করলে আপনাদের সম্মান ও মর্যাদা কখনো ক্ষুণ্ন হবে না, ইনশাআল্লাহ।’
মিছিলে কুতুবপুর, শংকরচন্দ্র ও পদ্মবিলা ইউনিয়ন ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করে, যা সরোজগঞ্জ বাজার এলাকাকে পরিণত করে এক প্রাণবন্ত নির্বাচনী উৎসবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী