আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গা পৌর শহরে হাতপাখা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের এমপি প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী এ কর্মসূচিতে অংশ নেন। গতকাল রোববার পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তিনি গণসংযোগ করেন এবং পথসভায় বক্তব্য দেন। এসময় তিনি ভোটারদের কাছে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং ইসলামী শাসনব্যবস্থার পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
পথসভায় বক্তব্যে মাওলানা জহুরুল ইসলাম আজিজী বলেন, দেশ দুর্নীতি, লুটপাট ও অবিচার থেকে মুক্তি পেতে আল্লাহভীরু, সৎ ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়, ইনসাফ ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে রাজনীতি করছে।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার উপদেষ্টা মুফতি সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা সভাপতি মাওলানা আকরাম হোসাইন সাইরাফি, সহ-সভাপতি ডা. ওয়ালিদ, সেক্রেটারি আমিরুল ইসলাম, পৌর সভাপতি রনি উদ্দিন, সেক্রেটারি আব্দুল ওয়াহাব, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেনসহ মাসুম বিল্লাহ, মামুন, আব্দুস সালাম, হাজী আক্তার হোসেন, ডা. এনামুল করিম, হাসান মাহমুদ, ছাত্রনেতা নাহিদ এবং পৌর ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সমীকরণ প্রতিবেদন