শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার কেরু চিনিকলে ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুমের সমাপ্তি

লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় লোকসানের আশঙ্কা
  • আপলোড তারিখঃ ০৭-০২-২০২৬ ইং
দর্শনার কেরু চিনিকলে ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুমের সমাপ্তি

ঐতিহ্যবাহী দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের চলতি ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুমের সমাপ্তি হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মিলের আখ মাড়াই কার্যক্রম বন্ধ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান, ফ্যাক্টরি মহাব্যবস্থাপক সুমন কুমার সাহাসহ মিলের বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপক ও কর্মকর্তারা। দোয়া মাহফিল পরিচালনা করেন কেরুজ জামে মসজিদের পেশ ইমাম শামছুরজোহা আজাদী।


জানা যায়, চলতি ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুমের কার্যক্রম শুরু হয় গত ৫ ডিসেম্বর। নানা প্রতিকূলতা ও চড়াই-উৎরাই পেরিয়ে দীর্ঘ ৬৩ দিন পর এই মৌসুমের কার্যক্রম শেষ হলো। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী মিলটিতে ৬৮ কার্যদিবসে ৭৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ দশমিক ৬০ রিকভারি হারে ৪ হাজার ২৫৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।


তবে বাস্তবে ৬৩ দিনে মোট ৬৫ হাজার ৩৯০ মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৪৫৯ মেট্রিক টন চিনি উৎপাদন করা সম্ভব হয়েছে। ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি কেরু চিনিকল। লক্ষ্যমাত্রা অনুযায়ী মিলটির আখ মাড়াই কার্যক্রম ৬৭ দিন চলার কথা থাকলেও ৬৩ দিনের মাথায় মৌসুমের সমাপ্তি ঘটে।


এ বিষয়ে কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে দোয়ার মাধ্যমে মিলের আখ মাড়াই কার্যক্রম বন্ধ করা হয়েছে। সব মিলিয়ে চলতি মৌসুমের উৎপাদন পরিসংখ্যান বিশ্লেষণে সংশ্লিষ্ট মহলের ধারণা, এ বছরও কেরু চিনিকল লোকসানের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় ব্যবসায়ী শাহিনের মাগফিরাত কামনায় দোয়া