চুয়াডাঙ্গা-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার আমির অ্যাড. রুহুল আমিন বলেছেন, ১২ তারিখ ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার প্রথম পদক্ষেপ। রাজনীতির নামে সাধারণ মানুষকে হয়রানী, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে এই দেশের মানুষ ১২ তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের সুচনা করবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ গঠনে যুবকদের ভূমিকা থাকবে সবচেয়ে বেশি থাকবে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যোগদানকৃতদের ফুল দিয়ে বরণ করে নেন রুহুল আমিন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় নেহালপুর ইউনিয়নের বোয়ালিয়া ও হিজলগাড়ী বাজারে এ অনুষ্ঠান হয়।
নেহালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির লিটন মল্লিকের সভাপত্বিতে পৃথক এই যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আজিজুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল কাদের, দর্শনা থানা আমির মাওলানা রেজাউল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাড. শাহাজান আলী, এনসিপির জেলা সভাপতি খাজা আমিরুল বাশার, এপি পার্টির জেলা সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
প্রতিবেদক হিজলগাড়ি