দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন দর্শনা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও পৌর সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অংকুর আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ হাজী মো. হাফিজুর রহমান।
অনুষ্ঠানে অতিথি ছিলেন দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি রাশেদ আহম্মেদ সজিব, সাবেক শ্রমিক নেতা ও শিক্ষানুরাগী হাবিবুর রহমান হবি, দর্শনা অনির্বাণ থিয়েটারের নির্বাহী সদস্য আবুল হোসেন এবং শিক্ষক প্রতিনিধি সাবিনা ইয়াসমিন।
দিনব্যাপী আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৪১টি ইভেন্টে বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। খেলাগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করেন শিক্ষক পলি ও খবির উদ্দিন। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ক্রীড়া প্রতিযোগিতাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
দর্শনা অফিস