সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কেরু চিনিকলের আখ মাড়াই মৌসুম শেষ হচ্ছে আজ

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০২৬ ইং
কেরু চিনিকলের আখ মাড়াই মৌসুম শেষ হচ্ছে আজ

ঐতিহ্যবাহী দর্শনা কেরু চিনিকলের চলতি আখ মাড়াই মৌসুমের সমাপ্তি হচ্ছে আজ শুক্রবার। গত ৫ ডিসেম্বর ২০২৫-২৬ মাড়াই মৌসুমের কার্যক্রম শুরু হয়। ৬২ দিন ধরে নানা চড়াই উৎরায় পার হয়ে কেরু চিনিকলের মাড়াই মৌসুমের সমাপ্তি হচ্ছে। কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, চলতি ২০২৫-২৬ মাড়াই মৌসুমে ৬৮ কার্য্যদিবসে ৭৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫.৬০ রিকভারি লক্ষ্যমাত্রা ধরে ৪ হাজার ২৫৬ মেট্রিক টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে ৬২ দিনের মাথায় আখ মাড়াই সমাপ্তি হয়ে যাচ্ছে। 


বাংলাদেশ সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান গত ৫ জানুয়ারি ২০২৫-২০২৬ বিকেল ৪টায় মিলাদ মাহফিলের মাধ্যমে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। ২০২৪-২৫ অর্থ বছরে কেরু অ্যান্ড কোম্পানি ১২৯ কোটি টাকার মুনাফা অর্জন করতে সক্ষম হলেও চলতি মৌসুমে চিনি উৎপাদন শেষ না হওয়া পর্যন্ত লাভ না লোকসান হবে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। 


চলতি আখ মাড়াই মৌসুমের সমাপ্তি কয়টার দিকে হতে পারে এ বিষয় কেরুজ ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের নিকট জানতে চাইলে তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত মিলটি বন্ধ হতে সময় লেগে যেতে পারে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী