সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০১৭ ইং
করলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন
আলমডাঙ্গায় ৩ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন আলমডাঙ্গা অফিস: উপকর কমিশনার সার্কেল-৯ চুয়াডাঙ্গা কর অঞ্চল খুলনার আয়োজনে জন কল্যানে রাজস্ব, উন্নয়নের অক্সিজেন রাজস্ব এই স্লোগান সামনে রেখে আয়কর ক্যাম্প-২০১৭ উদ্বোধনী অনুষ্ঠান আলমডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে ৩ দিন ব্যাপি আয়কর মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। উদ্বোধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার নাসেরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, চুয়াডাঙ্গার পাবলিক প্রসিকিউটর মোঃ সামসুজ্জোহা, বনিক সমিতির সহ সভাপতি জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ৯ এর সার্কেল সহকারী কর কমিশনার উজ্জল কুমার সরদার। এ্যড. আকসিজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বনিক সমিতির সাধারণ সম্পাদক মিল্টন মল্লিক, বনিকি সমিতির সহ সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদ সদস্য আবু মুছা, মিল চাতাল সমিতির সভাপতি আহসান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আহসান মৃধা, ডা. আলি আকবার আকু প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড