সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

মাদক উদ্ধার, অনুপ্রবেশকালে আটক ৪

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০২৬ ইং
মাদক উদ্ধার, অনুপ্রবেশকালে আটক ৪

জীবননগর ও মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে চারজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপি এসব অভিযান পরিচালনা করে।


বিজিবি জানায়, গত বুধবার দিবাগত রাত ০২টা ২০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৫৩/২-এস থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মকধ্বজপুর গ্রামের কারবালার দক্ষিণ পাশে হাবিলদার মো. মাইন উদ্দিন আহম্মেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় আসামীবিহীন ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


অপর এক অভিযানে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৬৭/২-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের মাঠের একটি আমবাগানে নায়েব সুবেদার শ্রী তাপস কুমার সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৭২ বোতল ভারতীয় উইনসেরেক্স ও কোডিন ফসফেটস সিরাপ (মাদক) উদ্ধার করা হয়।


এছাড়াও, গত বুধবার বিকেল ৫টায় ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৬০/৩৯-এস থেকে আনুমানিক ৮০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের একটি ভুট্টাক্ষেতে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে চারজন পুরুষ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন হাবিলদার শ্রী অনুপম বিশ্বাস। বিজিবি জানায়, আটককৃত চারজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী