শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেলগাছি হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০২৬ ইং
বেলগাছি হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আলমডাঙ্গার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম শাহনেওয়াজ মেহেদী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চায় মনোযোগী হতে হবে। একই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মেধা ও মননশীলতা বিকাশ করতে হবে। শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলে চলবে না, সার্বিক জ্ঞান অর্জনের মাধ্যমেই প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, একাডেমিক সুপারভাইজার ইমরুল হকসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে ২০২৫ু২৬ শিক্ষাবর্ষে বরিশাল মেডিকেল কলেজে ভর্তির সুযোগ লাভ করায় বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আফ্রিন সুলতানা মিমকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। 



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় আসন্ন গণভোট বিষয়ে ধর্মীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সংলাপ