বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে মতবিনিময় সভায় জিওসি মেজর জেনারেল ইমদাদুল ইসলাম

যেকোনো অপতৎপরতা রোধে সেনাবাহিনী কঠোর হবে
  • আপলোড তারিখঃ ০৪-০২-২০২৬ ইং
ঝিনাইদহে মতবিনিময় সভায় জিওসি মেজর জেনারেল ইমদাদুল ইসলাম

৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম বলেছেন, নির্বাচনে ভয়-ভীতি প্রদর্শন, শান্তি-শৃঙ্খলা বিঘ্ন ঘটে, এমন যেকোনো তৎপরতা রোধে সেনাবাহিনী কঠোর অবস্থান গ্রহণ করবে। সেনাবাহিনী সবসময় আপনার পাশে আছে, থাকবে। তিনি আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার পাশাপাশি জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। গত মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝিনাইদহ জেলার সার্বিক নির্বাচন প্রস্তুতি, আইনশৃঙ্খলা পর্যালোচনা ও উন্নয়নের লক্ষ্যে জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনীর ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে পুলিশ সুপার মাহফুজ আফজাল, ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, জেলা নির্বাচন অফিসার আবুল হোসেনসহ জেলা ও পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভায় জিওসি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীসহ দায়িত্ব পালনকারী সরকারি সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখবেন বলে তিনি আশা করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি ফলদ গাছের চারা রোপণ করেন ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

মাদক উদ্ধার, ১১ বাংলাদেশি আটক