বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলীতে ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল

  • আপলোড তারিখঃ ০৪-০২-২০২৬ ইং
উথলীতে ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল

জীবননগর উপজেলার উথলীতে সূর্য তোরণ ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে সেনেরহুদা মিতালী যুব সংঘকে ৫৪ রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থা। গতকাল বুধবার বিকেলে উথলী হাইস্কুল মাঠে প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সেনেরহুদা মিতালী যুব সংঘ ক্রিকেট একাদশ। ব্যাটিংয়ে নেমে ১৪.২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১২৩ রান করে আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থা। তাদের পক্ষে আলামিন সর্বোচ্চ ৩২ রান করেন। সেনেরহুদা একাদশের সুমন দাস ৮ রান দিয়ে ৩ উইকেট নেন।


১২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সেনেরহুদা একাদশ। আন্দুলবাড়ীয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬৯ রানে গুটিয়ে যায় সেনেরহুদা ক্রিকেট একাদশ। ফলে ৫৪ রানে জয়লাভ করে ফাইনালে পৌঁছে যায় আন্দুলবাড়িয়া ক্রীড়া সংস্থা।


আন্দুলবাড়ীয়া একাদশের শামিম হোসেন ব্যক্তিগত ২১ রান ও ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার অর্জন করেন। খেলা শেষে সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন উথলী সূর্য তোরণ ক্লাবের ক্রীড়া সম্পাদক রানা আহম্মেদ ও সহকারী ক্রীড়া সম্পাদক তৌহিদুল ইসলাম। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন সবুজ ও আল-আমীন।



কমেন্ট বক্স
notebook

মাদক উদ্ধার, ১১ বাংলাদেশি আটক