সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ব্যবসায়ীদের সঙ্গে বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মতবিনিময়

  • আপলোড তারিখঃ ০৪-০২-২০২৬ ইং
আলমডাঙ্গায় ব্যবসায়ীদের সঙ্গে বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মতবিনিময়

আলমডাঙ্গা বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় আলমডাঙ্গা জেস টাওয়ারের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি মো. বিল্লাল হুসেইনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।


সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘আমি আপনাদের কথা মনোযোগ দিয়ে শুনেছি। ব্যবসায়ীদের প্রধান দাবি নিরাপত্তা। আমি কথা দিচ্ছি, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আলমডাঙ্গায় ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ।’ তিনি আরও বলেন, ‘আমি আলমডাঙ্গার সন্তান। এখানে কোনো ধরনের চাঁদাবাজি বা সন্ত্রাস চলতে দেওয়া হবে না। ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করবেন-এটাই আমার অঙ্গীকার। শিক্ষা, স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়নে আমার নজর থাকবে। আমাদের স্লোগান- সবার আগে বাংলাদেশ, সবাই মিলে গড়ব দেশ।’


সভায় আলমডাঙ্গার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, বেসিক ব্যাংকের পরিচালক ড. আবু সাহেহ মোস্তাফা কামাল, সাবেক চেয়ারম্যান দারুস সালামসহ বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।


এসময় সার ব্যবসায়ী সমিতি, জুয়েলার্স সমিতি, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, ক্লিনিক ও ডায়াগনস্টিক ব্যবসায়ী সমিতি, গার্মেন্টস মালিক সমিতি, মোটর গ্যারেজ মালিক সমিতি, কাঁচামাল ও পাইকারি ব্যবসায়ী সমিতি, বেকারি, মৎস্য, বীজ, চাউল ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সংগঠনের সভাপতি-সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ব্যবসায়ীরা নিরাপত্তা, চাঁদাবাজি বন্ধ, সুষ্ঠু ব্যবসা পরিবেশ ও প্রশাসনিক সহায়তার দাবি তুলে ধরেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী