সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা পৌর এলাকায় বিএনপির নির্বাচনী মিছিল

  • আপলোড তারিখঃ ০৪-০২-২০২৬ ইং
আলমডাঙ্গা পৌর এলাকায় বিএনপির নির্বাচনী মিছিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গা পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলতায়েবা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু।


তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, একটি দল নিজেদের সৎ দাবি করলেও বাস্তবে তারা নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান। আজিজুর রহমান পিন্টু আরও বলেন, আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন হাট-বাজার নিয়ে মিথ্যা অভিযোগ তুলে বিএনপিকে দায়ী করার চেষ্টা করা হচ্ছে। জনগণ এখন সত্য বুঝতে পারছে এবং সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে প্রস্তুত।


পথসভায় আরও বক্তব্য দেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক নাজিম মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আব্দুল কাদের, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মিলন, সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জব্বার, বিএনপির যুগ্ম আহ্বায়ক তাইফুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম শান্ত, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসান রিঙ্কুসহ অন্যান্য নেতৃবৃন্দ।


মিছিলে পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিলকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী উৎসাহ ও জনসমাগম লক্ষ্য করা যায়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী