সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে জাটকা বিক্রির দায়ে ৪ মাছ ব্যবসায়ীকে জরিমানা

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০১৭ ইং
মেহেরপুরে জাটকা বিক্রির দায়ে ৪ মাছ ব্যবসায়ীকে জরিমানা
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার মাছ ব্যবসায়ীর নিকট হতে ৪ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হোটেল বাজার ও পুশুর হাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর হক এ আদালত পরিচালনা করেন। তিনি জানান, মাছ রক্ষা ও সংরক্ষণ বিধিমালায় ১৯৮৫ এর আইনে জাটকা (ইলিশ) ২৫ সে:মি: এর নিচে কোন ব্যবসায়ী বিক্রয় করতে পারবেনা। মেহেরপুর হোটেল বাজারের জাটকা ইলিশ বিক্রয় করার অপরাধে মাছ ব্যবসায়ী প্রশান্ত হালদারের নিকট ২ হাজার টাকা, সুবল হালদারের নিকট ১ হাজার টাকা, অলোক হালদারের নিকট ১ হাজার টাকা এবং মেহেরপুর পশুর হাটে ময়ামারীর মাছ ব্যবসায়ী জহির উদ্দিনের নিকট ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড