সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আনন্দ উচ্ছ্বাসে জীবননগর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন

  • আপলোড তারিখঃ ০১-০২-২০২৬ ইং
আনন্দ উচ্ছ্বাসে জীবননগর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন

সৌহার্দ্য, আনন্দ আর মিলনমেলায় প্রাণবন্ত হয়ে উঠেছিল জীবননগর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন। সাংবাদিকদের পারস্পরিক বন্ধন দৃঢ় করতে গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ আক্কাস লেক ভিউ পার্কে এই বর্ণাঢ্য বনভোজনের আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজিত এই বনভোজনে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, লটারি ড্র, আনন্দঘন আড্ডা এবং আকর্ষণীয় পুরস্কার বিতরণ। সব মিলিয়ে অনুষ্ঠানটি পরিণত হয় সাংবাদিকদের এক আনন্দঘন মিলনমেলায়।
অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণখোলা হাসি, স্মৃতিচারণা ও ভবিষ্যতে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়। অংশগ্রহণকারীরা বলেন, এমন আয়োজন সাংবাদিকদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ফয়সাল মাহতাব মানিক। সঞ্চালনায় ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শামসুল আলম এবং কার্যনির্বাহী সদস্য ও জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান।


মেহমান হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, যমুনা টিভির প্রতিনিধি জিসান আহমেদ এবং দৈনিক আজকের চুয়াডাঙ্গার বার্তা সম্পাদক পলাশ উদ্দিন।


এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সহসভাপতি শেখ শহীদ, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম কাজল, দপ্তর সম্পাদক আমিনুর রহমান নয়ন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আশিকুর রহমান রাজ, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রিপন এবং নির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দীন জোয়াদসহ সদস্য ফেরদৌস ওয়াহিদ, ডিএম মতিয়ার রহমান, আজিজুর রহমান, হাসান ইমাম, ওমর ফারুক, আল আমিন মোল্লা, আবু বকর সিদ্দিক, আহাম্মদ সগীর, সজীব হোসেন, রফিকুল ইসলাম, তারিকুর রহমান, এমআই আতিয়ার, আব্দুল হাকিম, রফিকুল অনিক সিদ্দিকী তন্ময় প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী