সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সঠিক খাবার, ওষুধ ও শৃঙ্খলা বজায় রেখে চললেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০১৭ ইং
সঠিক খাবার, ওষুধ ও শৃঙ্খলা বজায় রেখে চললেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে
মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত : চুয়াডাঙ্গার অনুষ্ঠানে টোটন জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: ‘সকল গর্ভধারণ হোক পরিকল্পিত’ এ শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিস দিবস-২০১৭ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও বিনামূল্যে রোগীদের রোগ নির্ণয় পরীক্ষা করা হয়েছে। সকাল ৯টায় চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর ডায়াবেটিক সমিতি চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সহসভাপতি সেলিম উদ্দিন খান ও ফজলুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জোহা, কার্যকরি সদস্য হাজী আসাদুজ্জামান ও ডা. মিজানুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আল মামুন। অনুষ্ঠানে ডায়াবেটিক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন ‘রোগ প্রতিরোধে সঠিক খাবার, ওষুধ ও শৃঙ্খলা বজায় রেখে চলতে পারলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এবং রোগীরা ভালো থাকবে। পাশাপাশি মাদককে বর্জন করতে হবে। ডায়াবেটিক সমিতি তড়তড় করে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ২৪ লাখ টাকা এফডিআর করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের বেতন নিয়মিত দেয়া হচ্ছে। একটি নির্ধারিত স্থানে যাওয়ার চেষ্টা চলছে। গণপূর্ত বিভাগে বহুতল ভবনে নির্মার্ণের চেষ্টা রয়েছে।’ মেহেরপুর অফিস জানিয়েছে, জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল মঙ্গলবার মেহেরপুরে বিশ^ ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ দিবসটি উদযাপন উপলক্ষে একটি র‌্যালি সিভিল সার্জন ডা. জিকেএম শামসুজ্জামানের নেতৃত্বে ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বর থেকে শুরু করে সিভিল সার্জন অফিস চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. জিকেএম শাসসুজ্জামান। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোশিয়েশনের মেহেরপুর শাখার সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম এবং সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কাজী রওশন নাহার। ইপিআই সুপারিন্টেডেন্ট আব্দুস সালামের সঞ্চালনায় সিভিল সার্জন অফিসে সংযুক্ত মেডিকেল অফিসার ডা. একেএম ফয়জুল কবির মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রতিপাদ্যের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তারা বলেন- বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে প্রতি ১০০ জন গর্ভবতী মায়েদের মধ্যে ২০ জন নীরব ঘাতক ব্যাধি ডায়াবেটিসে আক্রান্ত। এসব থেকে মুক্তি পেতে খাদ্যাভাস পরিবর্তন ও শৃঙ্খলাপূর্ণ জীবন যাপন করতে হবে। কিছু সংখ্যক নারী পুরুষ ভুক্তভোগী এই আলোচনা সভায় অংশ গ্রহণ করেন। ঝিনাইদহ অফিস জানিয়েছে, `সকল গর্ভধারণ হোক পরিকল্পিত` এ শে¬াগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির সভাপতি মীর নাসির উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক বাহারুল ইসলাম, সমিতির সাবেক সভাপতি অধ্যক্ষ তোবারক হোসেন। এসময় রোগি, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণী মানুষ অংশ নেয়। বক্তারা, সমাজে ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান। পরে সেখানে বিনামুল্যে ডায়াবেটিস রোগ পরীক্ষা করা ও রোগিদের চিকিৎসা প্রদাণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড