জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাটাপোল গ্রামে ধানের শীষের পক্ষে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর কাটাপোল গ্রামের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। মিছিলটি নেতৃত্ব দেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মেম্বার।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন, জীবননগর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান রানা, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় নেতা-কর্মীরা।
মিছিল পরিচালনা করেন হাসাদাহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশীদ ও সদস্যসচিব শামীম শেখ। মিছিল শেষে নেতারা বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে গ্রাম পর্যায়ে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
জীবননগর অফিস