মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরিষাডাঙ্গায় কৃষকদের সঙ্গে সিআইপি সাহিদুজ্জামান টরিকের মতবিনিময়

যোগ্য ও কৃষিবান্ধব প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান
  • আপলোড তারিখঃ ৩১-০১-২০২৬ ইং
সরিষাডাঙ্গায় কৃষকদের সঙ্গে সিআইপি সাহিদুজ্জামান টরিকের মতবিনিময়

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর এলাকার সরিষাডাঙ্গায় সাধারণ কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান সিআইপি আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সরিষাডাঙ্গা ঈদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। হক এগ্রো ফার্মের মালিক ময়নুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি সাহিদুজ্জামান টরিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়রের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন।


মতবিনিময় সভায় সিআইপি সাহিদুজ্জামান টরিক বলেন, তিনি নিজে এবং তাঁর পরিবার সবসময় কৃষি ও কৃষকের পাশে ছিলেন এবং আগামীতেও থাকবেন। তিনি বলেন, চুয়াডাঙ্গাকে একটি কৃষকবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষিপ্রধান এই জেলার কৃষকরা যেন আর অবহেলিত না হন, সে লক্ষ্যেই সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।


তিনি আরও বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি কৃষকদের উদ্দেশে তিনি যোগ্য ও কৃষিবান্ধব প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান, যাতে নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রকৃত অর্থেই কৃষকদের পাশে দাঁড়াতে পারেন। সভাটি সঞ্চালনা করেন হাসান মালিক। এ সময় মো. রতনসহ এলাকার সাধারণ কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় ঈদ কেনাকাটায় প্রাণচাঞ্চল্য, জমজমাট মার্কেটগুলো