সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

  • আপলোড তারিখঃ ৩০-০১-২০২৬ ইং
আলমডাঙ্গায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আলমডাঙ্গায় ভোট গ্রহণ কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার।


এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মো. আহম্মদ আলী, আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মাসুম বিল্লাহসহ চুয়াডাঙ্গা জেলার অপর তিন উপজেলার নির্বাচন কর্মকর্তা এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল প্রমুখ।


প্রশিক্ষণের প্রথম দিনে প্রায় ৪০০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করেন। পর্যায়ক্রমে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১২৯৮ জন কর্মকর্তাকে এ প্রশিক্ষণ প্রদান করা হবে।
নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব যথাযথভাবে পালন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী