চুয়াডাঙ্গায় তরুণ উদ্যোক্তাদের বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘যুব সবুজ উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পে’র আওতায় গতকাল বৃহস্পতিবার শহরের মালোপাড়ার ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারে এই সভার আয়োজন করা হয়। আয়োজকরা জানান, সম্প্রতি প্রকল্পের আওতায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা পাঁচটি ভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ পরিদর্শনের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা, শিক্ষা এবং বাস্তব ব্যবসায়িক ধারণা শেয়ার করার লক্ষে এ অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উদ্যোক্তারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া, বাজার ব্যবস্থাপনা, গ্রাহক চাহিদা এবং টেকসই ব্যবসায়িক কৌশল সম্পর্কে যে জ্ঞান অর্জন করেছেন তা উপস্থাপন করেন।
অভিজ্ঞতা বিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান, উপদেষ্টা আব্দুস শুকুর, আলমডাঙ্গা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক শফিউজ্জামান শফি এবং মিগদাদ এগ্রো ফার্মের সত্ত্বাধিকারী শামিউল ইসলাম মিগদাদ। ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত এই প্রকল্পটি চুয়াডাঙ্গা জেলা ও ঝিনাইদহ সদর উপজেলায় সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য তরুণদের পরিবেশবান্ধব ও টেকসই ব্যবসায় উদ্বুদ্ধ করা এবং তাদের উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধি করা। সভায় উপস্থিত ছিলেন প্রকল্পের সমন্বয়কারী শরিফুল আলম লিটন, প্রকল্প কর্মকর্তা কানিজ সুলতানা, মাহবুব আবীর, জিল্লুর রাজা, সহায়কবৃন্দ এবং নির্বাচিত উদ্যোক্তাগণ।
সমীকরণ প্রতিবেদক