সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

  • আপলোড তারিখঃ ৩০-০১-২০২৬ ইং
ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় বিদ্যালয় চত্বরে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার। জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জেসমিন আরা খাতুন, চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ইসরাফিল, আইনজীবী অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট মনসুর উদ্দিন মোল্লাহ, বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি রউফুন নাহার রিনা, জেলা তথ্য অফিসার শিল্পী মণ্ডল, জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজাসহ জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।


দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোট ৩৩টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিকেল ৪টায় প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণির মেধাবী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়। মেধা পুরস্কারের ক্ষেত্রে বিদ্যালয় টপার হিসেবে সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাসনিম হাসান বিশেষ পুরস্কার অর্জন করে। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সার্বিক দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) শামসুন্নাহার শিলা ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) মিকাইল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী