চুয়াডাঙ্গার সিভিল সার্জনের সাথে জেলা লোকমোর্চার নেতাদের বৈঠক
- আপলোড তারিখঃ
১৪-১১-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার নবাগত সিভিল সার্জন ডা. মো. খায়রুল আলমের সঙ্গে সাক্ষাত করেছেন জেলা লোকমোর্চার নেতারা। গতকাল সোমবার বিকেলে সিভিল সার্জনের কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। আলাপকালে লোকমোর্চার পক্ষ থেকে হাসপাতালে সেবার মান বাড়ানোর সুনির্দিষ্ট কিছু প্রস্তাব রাখা হয়। সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চার সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মানিক আকবর, সদস্য অ্যাডভোকেট হানিফ উদ্দিন, কিশোর কুমার কুন্ডু, নুরুন্নাহার কাকলী, জেলা পরিষদের সদস্য হাসিনা বেগম, সদর উপজেলা লোকমোর্চার সভাপতি সহিদুল হক ও জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানা। আলাপকালে জেলা লোকমোর্চার সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বয়স্ক রোগিদের জন্য হাসপাতালে কিছু সুযোগ সুবিধা রাখার প্রস্তার করেন। হাসপাতালের টিকেট কাউন্টারের কাছে বয়স্কদের বসার ব্যবস্থা এবং ভর্তিরত বয়স্ক রোগিদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কেবিনের ব্যবস্থা করার অনুরোধ করেন। একই ব্যবস্থা জেলার অন্যান্য হাসপাতালে চালু করারও প্রস্তাব রাখা হয়।
কমেন্ট বক্স