সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০২৬ ইং
দর্শনায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দর্শনা পৌর এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী বাবু খানের পক্ষে ধানের শীষ প্রতীকে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত দর্শনা পৌর এলাকার শ্যামপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই নির্বাচনী গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতা-কর্মীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।


নির্বাচনী প্রচারণায় দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক মো. মশিউর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য মাহবুবুল ইসলাম খোকন, রেজাউল ইসলাম, বিএনপি নেতা মো. হাবিবুল্লাহ বিশ্বাস, পিয়ার আলী, নুরুল ইসলাম, ইসমাইল আমিন, জুলু মিয়া, হিরোক বিশ্বাস, মো. রাসেল আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।


এছাড়া উপস্থিত ছিলেন দর্শনা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত, ছাত্রনেতা আব্দুর রহিম মুন্না, সুজন, দর্শনা কলেজ ছাত্রদলের সদস্য সচিব পলাশ আহমেদ, ছাত্রদল নেতা রাজ, ডাবলু, রকি, পলাশসহ বিপুলসংখ্যক ছাত্রদল নেতা-কর্মী। নেতা-কর্মীরা বলেন, ধানের শীষ প্রতীক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। বাবু খানকে বিজয়ী করে সংসদে পাঠাতে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী