সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাটবোয়ালিয়ায় বিভিন্ন দলের ২০০ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি আসবে
  • আপলোড তারিখঃ ২৯-০১-২০২৬ ইং
হাটবোয়ালিয়ায় বিভিন্ন দলের ২০০ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া হাটুভাঙ্গা ২ নম্বর ওয়ার্ডে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ২০০ জন নেতা-কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগদান করেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় হাটবোয়ালিয়া হাটুভাঙ্গা ২ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে হাটবোয়ালিয়া হাটুভাঙ্গা গ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রউফ খোকন। এতে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান এবং আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন (লাড্ডু)। এছাড়া উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি আয়ুব আলী, সহসভাপতি জুরাল কসাইসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হাটবোয়ালিয়া হাটুভাঙ্গা ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কিয়াম উদ্দিন মেম্বার, ছানুয়ার হোসেন, মতিয়ার রহমান (জাপান), আলম আলী, শহিদুল ইসলাম, হাচানসহ তাঁদের পরিবারের প্রায় ২০০ সদস্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি কমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লিটন আলী, প্রচার সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আ. আলিম, বিএনপি নেতা সাইফুল ইসলাম, জিয়াউর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল হুদা, যুবদল নেতা মহিদুল ইসলামসহ আবুল কালাম, জামিল, মিটু, টিটু, শামিম, শিলন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।


বক্তারা বলেন, বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দল থেকে নেতা-কর্মীদের এই যোগদান আগামী দিনে দলকে আরও শক্তিশালী করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। এসময় নেতা-কর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফকে বিপুল ভোটে জয়ী করে ফুলের মালা পরিয়ে জাতীয় সংসদে পাঠানো হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী