মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় বিএনপি প্রার্থী শরীফুজ্জামান

কোনো অন্যায়, কোনো বৈষম্যের সঙ্গে আপস করব না
  • আপলোড তারিখঃ ২৯-০১-২০২৬ ইং
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় বিএনপি প্রার্থী শরীফুজ্জামান

বিকেলের নরম রোদ, চারপাশে মানুষের ভিড়, স্লোগানে মুখর জনপদ- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া, শংকরচন্দ্র ও মাখালডাঙ্গা ইউনিয়ন যেন গতকাল বুধবার বিকেলে রূপ নেয় এক রাজনৈতিক উৎসবে। সাধারণ মানুষের উচ্ছ্বাস, করতালি আর প্রত্যাশার মাঝেই গণসংযোগ ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।


গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় আলুকদিয়া বাজারে পথসভার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। বাজারের প্রতিটি কোণায় তখন মানুষের কোলাহল- কেউ হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, কেউ স্লোগানে স্লোগানে মুখর করে তুলছেন চারপাশ। সেখান থেকে দৌলতদিয়াড় বাসস্ট্যান্ড মোড়, শংকরচন্দ্র ইউনিয়নের নতুন ভান্ডারদোহা মোড় ও মোকামতলা মোড় ঘুরে মাখালডাঙ্গা ইউনিয়নের মাখালডাঙ্গা হাইস্কুল প্রাঙ্গন এবং দীননাথপুর বাজার মোড়ে একের পর এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।


প্রতিটি পথসভায় মানুষের চোখেমুখে ছিল দীর্ঘদিনের বঞ্চনা, ক্ষোভ আর পরিবর্তনের আকাঙ্ক্ষা। শরীফুজ্জামান শরীফ গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান, কুশল বিনিময় করেন, শিশু থেকে বৃদ্ধ- সবার খোঁজখবর নেন।
পথসভায় বক্তব্য দিতে গিয়ে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আজ আমি আপনাদের সামনে কোনো ক্ষমতার দম্ভ নিয়ে দাঁড়াইনি, দাঁড়িয়েছি একজন নির্যাতিত মানুষের প্রতিনিধি হয়ে। দীর্ঘ বছর ধরে এই দেশে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, গণতন্ত্রকে শৃঙ্খলিত করা হয়েছে। আপনারা ভোট দিতে পারেননি, কথা বলতে পারেননি- এই কষ্ট আমি হৃদয়ের গভীর থেকে অনুভব করি।’


তিনি আরও বলেন, ‘আজ ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের মুক্তির প্রতীক, ন্যায়বিচারের প্রতীক, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। আমি আপনাদের কাছে ক্ষমতা চাইতে আসিনি, আমি দায়িত্ব নিতে এসেছি- এই জেলার মানুষের অধিকার রক্ষা করার দায়িত্ব।’ তিনি বলেন, ‘চুয়াডাঙ্গার কৃষক ন্যায্যমূল্য পায় না, যুবকরা চাকরি পায় না, সাধারণ মানুষ চিকিৎসা ও শিক্ষায় বঞ্চিত- এই বাস্তবতা আর মেনে নেওয়া যায় না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ভোট দিয়ে সরকার গঠিত হবে, যেখানে প্রশাসন জনগণের সেবক হবে, শাসক নয়।’


শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমি কথা দিচ্ছি, যদি আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে চুয়াডাঙ্গার প্রতিটি ইউনিয়ন, প্রতিটি গ্রাম, প্রতিটি মানুষ আমার কাছে সমান গুরুত্ব পাবে। কোনো অন্যায়, কোনো বৈষম্যের সঙ্গে আপস করব না। ইনশাআল্লাহ, আপনাদের শক্তিতেই আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।’


বক্তব্য শেষে ‘ধানের শীষে ভোট দিন’, ‘গণতন্ত্র মুক্তি পাক’ এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পথসভা শেষে শরীফুজ্জামান শরীফ আবারও সাধারণ মানুষের সঙ্গে মিশে যান, করমর্দন করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এসব কর্মসূচিতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাড. ওয়াহিদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলার সাবেক সভাপতি অ্যাড. এম এম শাহজাহান মুকুল, সাবেক সভাপতি অ্যাড. শামীম রেজা ডালিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর মণ্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য নূর নবী সামদানী, জেলা যুবদলের সিনিয়র সসভাপতি আশরাফুল হক মিল্টু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, যুগ্ম আহ্বায়ক তরিকুল আলম জোয়ার্দার বিলু, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম আর মুকুল, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুল হক মহাবুল, সদর উপজেলা বিএনপির সহসভাপতি ইবাদত হোসেন, ইকরামুল হক ইকরা, মিজানুর রহমান মিজান, জাহিদ টিপু, রোকোনুজ্জামান রোকন, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুবেল, যুগ্ম সম্পাদক রুহুল কুদ্দুস পঁচা, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালে, সিনিয়র সহসভাপতি ইখলাস হোসেন, সাধারণ সম্পাদক আখতিয়ার হোসেন আখতার, যুগ্ম সম্পাদক লাড্ডু, সাংগঠনিক জহুরুল ইসলাম, মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নূরগনী সামদানী, জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক বিক্রম সাদিক মিলন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও আলুকদিয়া ইউনিয়ন পরিষদের কাউন্সিলর আল বেলাল, সদর উপজেলা ওলামা দলের সদস্যসচিব শরীফুজ্জামান সুমন, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানাসহ সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় ঈদ কেনাকাটায় প্রাণচাঞ্চল্য, জমজমাট মার্কেটগুলো