জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ২ ও ৭ নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ২ ও ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাটবাজার এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নারী-পুরুষ নেতা-কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া কামনা করে প্রার্থী মাহমুদ হাসান খান বাবুকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানানো হয়।
গণসংযোগে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আজিম খান, সাবেক সাধারণ সম্পাদক সাব্দার রহমান বিশ্বাস, শহিদুর রহমান, মোস্তাফিজুর রহমান সোনা, সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহসভাপতি খন্দকার নাসির উদ্দীন সোহাগ, যুগ্ম সম্পাদক রফু উদ্দীন, উপজেলা মহিলা দলের নেত্রী পিয়ারা বেগম, ইউনিয়ন মহিলা দলের নেত্রী ইয়াসমিন আরা মনি ও নারগিস আক্তার।
এছাড়া জেলা যুবদল নেতা মোল্লা ফয়েজ আহমেদ, সমসের আলী, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা বিপুল হোসেন দরবেশ, সদস্যসচিব এসএম জাভেদ লাল মিয়া, কৃষক দলের সভাপতি সেলিম উদ্দীন, সাধারণ সম্পাদক তোতা মিয়াসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া