সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেলগাছীতে কুলখানি ও সাহাবুদ্দিন মিয়ার মন্ডলীর দায়িত্ব গ্রহণ

  • আপলোড তারিখঃ ২৭-০১-২০২৬ ইং
বেলগাছীতে কুলখানি ও সাহাবুদ্দিন মিয়ার মন্ডলীর দায়িত্ব গ্রহণ

আলমডাঙ্গা উপজেলার বেলগাছী গ্রামের পূর্বপাড়ায় মরহুমা জলেজান নেছার কুলখানি অনুষ্ঠিত হয়েছে। কুলখানি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাত গ্রামের মন্ডলীদের উপস্থিতিতে সাবেক সেনা সদস্য সাহাবুদ্দিন মিয়া মন্ডলীর দায়িত্ব গ্রহণ করেন। গতকাল সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে।


জানা যায়, বেলগাছী গ্রামের পূর্বপাড়ার মো. কাতব আলীর মাতা মরহুমা জলেজান নেছার কুলখানি উপলক্ষে এই আয়োজন করা হয়। কাতব মন্ডলের তিন পুত্র সাহাবুদ্দিন, কেরামত আলী ও সাব্বির রহমান এবং এক কন্যা মোছা. মিনারা খাতুন। পরিবারের জ্যেষ্ঠ পুত্র সাহাবুদ্দিন মিয়াকে মন্ডলীর দায়িত্ব দেওয়া হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাত গ্রামের মন্ডল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক পৌর মেয়র হাসান কাদির গনু, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মন্ডল ও বাবলু মাস্টার মন্ডল। হাসান কাদির গনু সাহাবুদ্দিন মিয়াকে শপথ পাঠ করান এবং লাল গামছা দিয়ে পাগড়ি পরিয়ে মন্ডলীর দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।


মন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাজদ্দিন, মালেক, ইউনুস মন্ডল, নয়ন মন্ডল, ফয়জদিন, ইখলাস মন্ডল, রবিউল ইসলাম পুল্লা, আনারুল ইসলাম, রিজাউল মিয়া, সুলতান মিয়া, রোমজান মোল্লা প্রমুখ।
কুলখানি অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ব জাকের মঞ্জিলের বক্তা মো. আসমান মাস্টার। মেহমানদারির দায়িত্ব পালন করেন তোতা মিয়া, সাইফুল, পিন্টু, বিপুল, রবিউল, সাইদুল, মেহেরুল, নাজমুল, রাজন, বারেক, হাসান, অন্তর, ছলেমান, মিনার, জহুরুল, রতন, খোকন, রসুল, রাজ্জাক, ইয়াকুব, সালাম, নিহাল, তারেক, আরিফুল, আলমগীর, জাহিদ, সজল, রাজিব প্রমুখ।


আয়োজকরা জানান, কুলখানিতে প্রায় ১০ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়। দায়িত্ব গ্রহণের পর সাহাবুদ্দিন মিয়া বলেন, সাত গ্রামের মন্ডলগণ ও এলাকার মানুষ যে আস্থা ও দায়িত্ব তার ওপর অর্পণ করেছেন, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী