সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জনগণের মুখোমুখি অনুষ্ঠান সফলে সুজনের লিফলেট বিতরণ

  • আপলোড তারিখঃ ২৭-০১-২০২৬ ইং
জনগণের মুখোমুখি অনুষ্ঠান সফলে সুজনের লিফলেট বিতরণ

আসন্ন ২০২৬ সালের গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ করার লক্ষ্যে ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ চুয়াডাঙ্গা জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমি আয়োজন ‘জনগণের মুখোমুখি’ সংলাপ। এই অনুষ্ঠানটি সফল করতে এবং সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলা শহরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।


লিফলেট বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সুজনের ডিস্ট্রিক ফ্যাসিলেটটর সাংবাদিক মেহেরাব্বিন সানভী, সুজন বন্ধু আবু বকর সৈকত, নাজমুল ইসলাম সামি এবং আতিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ ভোটারদের আগামী ২৮ জানুয়ারি (বুধবার) সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিপরীতে পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন মুক্ত মঞ্চে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।


সংগঠনটির নেতৃবৃন্দ জানান, এই আয়োজনের মূল লক্ষ্য হলো সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনে ভোটারদের সচেতন করা। লিফলেট বিতরণকালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। সচেতন মহল মনে করছেন, সকল প্রার্থীদের এক মঞ্চে এনে সরাসরি প্রশ্ন করার এই সুযোগ স্থানীয় গণতান্ত্রিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে।


উল্লেখ্য, আগামী বুধবারের এই অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-১ আসনের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ- বিএনপির মো. শরীফুজ্জামান শরীফ, জামায়াত ইসলামীর অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং ইসলামী আন্দোলনের জহুরুল ইসলাম আজিজি একই মঞ্চে উপস্থিত থেকে ভোটারদের প্রশ্নের জবাব দেবেন এবং নিজ নিজ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী