সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত

দুই ইটভাটায় আড়াই লাখ টাকা জরিমানা
  • আপলোড তারিখঃ ২৭-০১-২০২৬ ইং
আলমডাঙ্গায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত

আলমডাঙ্গায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুটি ইটভাটাকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে উপজেলা প্রশাসন আলমডাঙ্গার উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম শাহনেওয়াজ মেহেদীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় ও আলমডাঙ্গা থানা পুলিশের সমন্বয়ে একটি টিম অংশগ্রহণ করে।


অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, পরিদর্শক মো. নাইম হোসেন ও হিসাবরক্ষক লক্ষিকান্ত কুমার উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ও ৫(৩) ধারা লঙ্ঘনের দায়ে অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও কৃষি জমির টপ সয়েল (মাটি) সংগ্রহের অপরাধে মেসার্স আর এন বি ব্রিকস, ফরিদপুর বন্ডবিল, আলমডাঙ্গাকে ২ লাখ টাকা এবং এস এন বি ব্রিকস, ফরিদপুর বন্ডবিল, আলমডাঙ্গাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।


দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে জরিমানার অর্থ আদায়পূর্বক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো: নাইম হোসেন প্রসিকিউশন প্রদান করেন। পরিবেশ দূষণ রোধ ও ইটভাটায় কৃষি জমির মাটি ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী