রাজাপুরের কবীবের ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন
- আপলোড তারিখঃ
১৪-১১-২০১৭
ইং
জীবননগরে ভারতীয় চোরাকারবারীদের হাতে বিজিবির সোর্স
নিজস্ব প্রতিবেদক: চোরাকারবারীতে বাঁধা দান ও বিজিবির সোর্স হয়ে কাজ গত রোববার দুপুরে ভারতের দুই চোরাকারবারীর হাতে খুন হওয়া চুয়াডাঙ্গা জীবননগর রাজাপুরের কবিরের মরদেহ ময়নাতদন্তশেষে তার নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে লাশ পৌছালে দুপর ২টার মধ্যে ময়নাতদন্তশেষে লাশ নিয়ে যায় তার পরিবারের সদস্যরা। পরে তার নিজ গ্রাম রাজাপুরে কবিরের দাফন সম্পন্ন হয় বলে জানা গেছে। এদিকে, হত্যাকান্ডের ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ জোর তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে ভারতের দুই চোরাকারবারী আব্দুল মান্নান ও আলিম বিজিবির সোর্স কবীরকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুঁন করেছে বলে কবীরের স্বজনরা অভিযোগ করে। এবিষয়ে গত রোববার বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক জিল্লুর রহমান জানান, সীমান্তে কোথায় কবীর খুন হয়েছে বা কবীর বিজিবির সোর্স কিনা এ ব্যাপারে তেমন তথ্য জানা নেই।
কমেন্ট বক্স