সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শংকরচন্দ্র ও পদ্মবিলা ইউনিয়নে ইসলামী আন্দোলনের গণসংযোগ

হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা
  • আপলোড তারিখঃ ২৭-০১-২০২৬ ইং
শংকরচন্দ্র ও পদ্মবিলা ইউনিয়নে ইসলামী আন্দোলনের গণসংযোগ

ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী বলেছেন, চুয়াডাঙ্গার কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে একটি সমৃদ্ধিশালী ও আত্মনির্ভরশীল জেলা গড়ে তোলা হবে। তিনি বলেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষকদের প্রতি রাষ্ট্রীয় সহযোগিতা জোরদার করাই হবে আমার অগ্রাধিকার।’


গতকাল সোমবার সকাল থেকে রাত পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার শংকরচন্দ্র ও পদ্মবিলা ইউনিয়নে ব্যাপক গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাতপাখা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। মাওলানা জহুরুল ইসলাম আজিজী আরও বলেন, ‘আমি নির্বাচিত হলে কখনো ক্ষমতার অপব্যবহার করবো না। জনগণের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনই হবে আমার মূল লক্ষ্য। আমি আপনাদের শাসক নই, আপনাদের সেবক হিসেবেই থাকতে চাই।’


গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি ইঞ্জিনিয়ার তুষার ইমরান সরকার, সদর উপজেলা সভাপতি আলহাজ্ব আবু হানিফ, সেক্রেটারি আশিকুল আলম সজিব, পদ্মবিলা ইউনিয়ন সভাপতি মো. শাজাহান খান, মাখালডাঙ্গা ইউনিয়ন সভাপতি হাজি মুক্তার হোসেন, শংকরচন্দ্র ইউনিয়নের সহসভাপতি মো. শাকের আলী, সেক্রেটারি মো. আব্দুল্লাহসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী