আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দামুড়হুদা ও দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু। গতকাল রোববার বিকেল চারটার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় বাবু খানের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মাহমুদ হাসান খাঁন বাবু বলেন, দারুণ দামুড়হুদা, দর্শনীয় দর্শনা ও জীবন্ত জীবননগর গড়ে তুলতে চাই। এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণই হবে মূল কাজ। তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এসময় সাংবাদিকরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, যুগ্ম সম্পাদক সাজিদ হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, নির্বাহী সদস্য তাছির আহমেদ, হাবিবুর রহমান হবি, মেহেদী হাসান মিলন, আরিফুল ইসলাম মিলন, এসএম সুজন, সদস্য বিল্লাল হোসেন, শেখ হাতেম, জহুরুল ইসলাম, সাংবাদিক সমিতির সহসভাপতি মোজাম্মেল শিশির, দর্শনা প্রেসক্লাবের সভাপতি একরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমনসহ সদস্যবৃন্দ।
প্রতিবেদক দামুড়হুদা