সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও জীবননগরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

  • আপলোড তারিখঃ ২৬-০১-২০২৬ ইং
চুয়াডাঙ্গা ও জীবননগরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

‘কুষ্ঠ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কারই প্রকৃত বাধা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলায় পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কুষ্ঠ রোগীদের মাঝে কম্বল বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। চিকিৎসকরা জানান, কুষ্ঠ রোগের সময়মতো চিকিৎসা না নিলে বিকলাঙ্গতাসহ নানা জটিলতা দেখা দিতে পারে। কুষ্ঠ রোগের প্রাথমিক লক্ষণের মধ্যে রয়েছে- হালকা ফ্যাকাশে বা লালচে রঙের অনুভূতিহীন দাগ, ওই দাগে চুলকানি না থাকা, ঘাম না হওয়া এবং লোম ঝরে যাওয়া। এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার পরামর্শ দেন তারা।


দিবসটি উপলক্ষে ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা। বিশেষ অতিথি ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস।


এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ চুয়াডাঙ্গা প্রোগ্রামের প্রশাসক ডা. শাফিউল কবির, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিভাগীয় প্রজেক্ট অফিসার অনন্ত বৈরাগী এবং ইম্প্যাক্ট ফাউন্ডেশনের ইএপি প্রকল্পের ফোকাল পারসন রফিকুল ইসলাম। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস এবং নার্সিং ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন।


এদিকে, জীবননগরে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি পালিত হয়। দিবসটি পালনে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।


র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি (একাংশ) মুন্সী মাহবুবুর রহমান। আলোচনা সভায় বক্তারা কুষ্ঠ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং কুষ্ঠ নির্মূলে সরকারের চলমান কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ চুয়াডাঙ্গা শাখা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইম্প্যাক্ট ফাউন্ডেশনের জীবননগর উপজেলা শাখার উপজেলা ম্যানেজার মাসুদ হোসেন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী