সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় দুজন নিহত

  • আপলোড তারিখঃ ২৬-০১-২০২৬ ইং
আলমডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় দুজন নিহত

আলমডাঙ্গায় আবারও বেপরোয়া ইটভাটার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে থেমে গেল দুটি তরতাজা প্রাণ। গতকাল রোববার রাত ৯টার দিকে আসাননগর সংলগ্ন কালিদাসপুর-হাউসপুর রাস্তার বটগাছ নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালিদাসপুর দক্ষিণ পাড়ার আল আমিন হোসেন এবং আসাননগরের মন্ডল মিস্ত্রি।


​প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি মাটিবাহী ট্রাক্টর অত্যন্ত বেপরোয়া গতিতে আসাননগর বটগাছ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাক্টরটির সাথে সংঘর্ষে আল আমিন ও মন্ডল মিস্ত্রি গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাক্টরের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করলে মন্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় তাদের মৃত্যু হয়। ​এই মৃত্যুর ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা ইমরান জানান, এটি কেবল দুর্ঘটনা নয়, বরং দীর্ঘদিনের প্রশাসনিক অবহেলার ফল। 


আলমডাঙ্গা এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে চলছে মাটি কাটার উৎসব।​ ইটভাটার কাজে ব্যবহৃত এই ট্রাক্টরগুলো অদক্ষ চালক দ্বারা চালানো হয়, যা সাধারণ মানুষের জন্য মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। এলাকাবাসীর দাবি, অবৈধ মাটি কাটা ও বেপরোয়া যান চলাচল বন্ধে প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ নেই।


ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা পরশ বলেন, ​‘এই অকাল মৃত্যুর দায় কি প্রশাসন এড়িয়ে যেতে পারে? অবৈধ মাটি কাটা আর এসব দানবীয় ট্রাক্টর বন্ধ না হলে আমাদের সন্তানদের নিরাপত্তা কোথায়?’ ​ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টরটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে। তিনি আরও বলেন, ‘নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আমরা দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী