চুয়াডাঙ্গার তালতলা গ্রামে মুক্তিযোদ্ধার স্ত্রীকে মারধরের অভিযোগ
- আপলোড তারিখঃ
১৪-১১-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার তালতলা গ্রামের শাহারুন নেছা (৬৫) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে জখম করেছে প্রতিবাশি জুয়েল। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত শাহারুন নেছা চুয়াডাঙ্গা পৌর এরাকার তালতলা গ্রামের বটতলাপাড়ার মুক্তিযোদ্ধা কমান্ডার মৃত আবু তালেবের স্ত্রী। জানা গেছে, গতকাল সোমবার শাহারুন নেছার ছেলে ও তার পুত্রবধু পারিবারিক বিষয়ে ঝগড়াঝাটি করতে থাকে। এ সময় প্রতিবেশী খলিলের ছেলে জুয়েল তাদের বাসায় গিয়ে মিমাংশা করার চেষ্টা করেন। এ সময় শাহারুনের ছেলে ও পূত্রবধূ প্রতিবেশী জুয়েলকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এতে জুয়েল ক্ষিপ্ত হয়ে শাহারুন নেছাকে সামনে পেলে তাকে বাটামপেটা করে। পরে স্থানীয়রা শাহারুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শেষ পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
কমেন্ট বক্স