রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘চুয়াডাঙ্গায় একাত্তরের মুক্তিযোদ্ধা মিলনমেলা’ শীর্ষক আলোচনা সভা

নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের ভূমিকা বিবেচনার আহ্বান
  • আপলোড তারিখঃ ২৫-০১-২০২৬ ইং
‘চুয়াডাঙ্গায় একাত্তরের মুক্তিযোদ্ধা মিলনমেলা’ শীর্ষক আলোচনা সভা

‘চুয়াডাঙ্গায় একাত্তরের মুক্তিযোদ্ধা মিলনমেলা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন খান। সভাটি আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা সদর উপজেলা কমান্ড। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একাত্তরে স্বাধীনতা বিরোধীদের ভূমিকা বিবেচনা নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় একাত্তরের মহান মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ করা হয়। রাষ্ট্রের নীতি-নির্ধারকদের কাছে তাদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার প্রত্যাশা ও বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি নিয়ে শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দিন বলেন, ‘১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করা মানেই বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করা। স্বাধীনতার ইতিহাসকে বাদ দেওয়ার অপচেষ্টা স্বাধীনতা বিরোধী শক্তির হাতকে শক্তিশালী করে এবং দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি দেশবাসী একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়, তবে এমন শোক সমাবেশ আর আহাজারি চলতেই থাকবে। গণতন্ত্রকামী মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামীতে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করবে এবং শহীদদের রক্তের ঋণ শোধ করবে।’


সভায় আরও বক্তব্য দেন জেলা ইউনিট কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, সদর উপজেলা কমান্ডের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তানজির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ জোয়ার্দ্দার, দামুড়হুদা উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাফিজুল আলম, আলমডাঙ্গা উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান প্রমুখ। এসময় আলোচনা সভায় উপস্থিত জেলার মুক্তিযোদ্ধাবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত