সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা সীমান্তে বিজিবি ও বিএসএফের বৈঠক

  • আপলোড তারিখঃ ২৫-০১-২০২৬ ইং
দর্শনা সীমান্তে বিজিবি ও বিএসএফের বৈঠক

দর্শনা সীমান্তে বিজিবির আহ্বানে অধিনায়ক পর্যায়ে বিএসএফের সাথে সৌজন্য সাক্ষাৎ ও পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীনস্থ দর্শনা আইসিপি দায়িত্বপূর্ণ সীমান্ত মেইন পিলারের ৭৬ এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর মাঠ নামক স্থানে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।


সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো.  নাজমুল হাসান। উপ-অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান ও এডি মো. রাজ মামুহুদ সাথে ৬ জন এবং প্রতিপক্ষে ৩২ বিএসএফ ব্যাটেলিয়নের সীমা নগরের কমান্ডেন্ট সুজিত কুমারের নেতৃত্বে ৬ জন বিএসএফ অংশ নেয়।


এ সৌজন্য সাক্ষাৎকারে সর্বপ্রথম উভয়পক্ষের কুশলাদি বিনিময় করা হয়। পরবর্তীতে উভয় দেশের সীমান্ত সুরক্ষার লক্ষ্যে অবৈধ সীমান্ত অতিক্রম ও চোরাচালান প্রতিরোধ করা, সীমান্তে কোনো প্রকার হত্যা জনিত ঘটনা না ঘটে, সীমান্তে টহল তৎপরতা বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি কার্যক্রম অব্যাহত রাখা এবং সীমান্ত এলাকায় সিভিল জনসাধারণের উপর  অনাকাঙ্ক্ষিত ফায়ার না করায় বিএসএফ কমান্ডার একমত পোষণ করেন। আসন্ন নির্বাচনে যাতে কোনো প্রকার অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেজন্য উভয় দেশে সতর্কতা থাকার জন্য অনুরোধ করা হয়। পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা ব্যাপারে আলোচনা করা হয়। এরপর সৌজন্য শেষ হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী