সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মাদকব্যবসায়ী দু’নারী গ্রেফতার : হোরোইন ও গাঁজা উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৪-১১-২০১৭ ইং
আলমডাঙ্গায় মাদকব্যবসায়ী দু’নারী গ্রেফতার : হোরোইন ও গাঁজা উদ্ধার
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই নারী মাদকব্যবসায়ীকে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে হেরোইন ও গাঁজা। গতকাল সোমবার তাদের আটক করে আলমডাঙ্গা থানা পুলিশ। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলাকে মাদকমুক্ত করতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশ গত কয়েকদিন ধরে আলমডাঙ্গায় মাদক বিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। এই অভিযানের ধারাবাহিকতায় গতকাল এক অভিযানে চুয়াডাঙ্গার বেলগাছী মুসলিমপাড়ার আব্দুর রশিদের স্ত্রী জবা খাতুন (২২) ও আলমডাঙ্গার ষ্টেশনপাড়ার হাশেমের স্ত্রী আমেনা খাতুন (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ পুড়িয়া হিরোইন ও ৬ পুরিয়া গাজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দুই নারী এলাকায় দীর্ঘদিন থেকে ইয়াবা, গাজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছে। তাদেরকে আজ আদালতে সোর্পদ করা হবে বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড